ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত তিন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. রাসেল জানান, মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবিন বলেন, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা