ছবি: সংগৃহীত
সারাদেশ

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: ঢাকা-সুনামগঞ্জ রুটের সিলেট বাইপাস এলাকায় চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের গ্রেফতারের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-ঢাকা সড়কের দূরপাল্লার বাস আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকার তেমুখি স্থানে সিলেট পরিরহন সমিতির নামে বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বারবার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি অভিযোগ দেয়ার পর শ্রমিকদের মারপিটের ঘটনাও ঘটাচ্ছে এসব চাঁদাবাজরা। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর রোববার বিকেল ৩টায় এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।

সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে তিন দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকেল থেকে দূরপাল্লার বাস চলবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা