তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
সারাদেশ

তৃণমূল নেতাকর্মীরা আ.লীগের প্রাণ

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০০৭ সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়, তখন আমাদের অনেক নেতা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। অনেক নেতা ভিন্ন সুরে কথা বলেছেন, অনেক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করার চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ ও অবিচল ছিলেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনা কারাগার থেকে মুক্ত হয়েছিলেন। তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তাদের কারণেই দল আজ এতোদূর এসেছে।’

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা রেখে অতীতের মতো আগামী দিনেও দলকে এগিয়ে নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উত্তরাঞ্চল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা