ফাইল ছবি
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেলো প্রকৌশলীর

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে ট্রাকচাপায় কামরুল ইসলাম (৪৮) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম ভাঙ্গা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং ফরিদপুর সদরের সাদিপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন কামরুল ইসলাম। পথে পকুরিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা