ছবি: সংগৃহীত
সারাদেশ

ইঞ্জিন বিকল, উত্তর-দক্ষিণে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেলস্টেশনের মাঝবর্তী এলাকার ৩২ নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া স্টেশনের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রংপুর এক্সপ্রেস নামের ট্রেনটি রংপুরের দিকে যাচ্ছিলো। পথে দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে আপাতত উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, একটি লাইট ইঞ্জিন দিয়ে ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে নিয়ে যাওয়া হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এতে আরও কতো সময় লাগবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা