রাসেল ভাইপার
সারাদেশ

কুষ্টিয়ায় ধরা পড়ল রাসেল ভাইপার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় গড়াই নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দেশে বিলুপ্ত বিষাক্ত সাপ রাসেল ভাইপার। ধরা পড়ার চার দিন পর শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় এক যুবক ও বন বিভাগের সহায়তায় সাপটিকে জেলার দুর্গম চরে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিষয়টি জানতে পেরে শনিবার রাতে তিনি লোকজন নিয়ে জেলে মৃদুল শেখের বাড়িতে যান। পরে সাপটিকে উদ্ধার করে চরে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, জেলে মৃদুল শেখের জানা ছিল না সাপটির নাম রাসেল ভাইপার এবং এর বিষ কতটা ভয়ংকর হতে পারে। বাংলাদেশে অনেক আগেই এই সাপটি বিলুপ্ত হয়েছে। সম্প্রতি বন্যার কারণে ভারত থেকে এটি ভেসে আসতে পারে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গড়াই নদীতে মাছ ধরতে যান শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃদুল শেখ। এক পর্যায়ে প্রায় পাঁচ ফিট লম্বা সাপটি তার জালে আটকা পড়ে। অন্যান্য সাপের থেকে ব্যতিক্রম মনে হওয়ায় তিনি সেটিকে বালতিতে করে নিজ বাড়িতে নিয়ে আসেন। সাপটির পেট ডিম ভর্তি থাকায় তেমন একটা নড়া-চড়া করছিল না। জেলে মৃদুল শেখ ওই সাপটি বিক্রি করতে সাপুড়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন। ব্যতিক্রমী এই সাপ উদ্ধারের খবর লোকমুখে ছড়িয়ে পড়লে সবাই তার বাড়িতে ভিড় জমান।

জানা যায়, এক সপ্তাহ আগে কুষ্টিয়ার কুমারখালী এলাকার ছেউড়িয়ায় একজন জেলের জালে আরেকটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছিল।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা