চাঁদের গাড়ি
সারাদেশ

বান্দরবানে চাঁদের গাড়িতে হামলা 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের চন্দ্রঘোনা সড়কের আমবাগান এলাকায় একটি যাত্রীবাহী চাঁদের গাড়িতে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চার জন তরুণী আহত হয়েছেন। শনিবার বিকেল এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী।

ওসি জানান, ভাড়া করা চাঁদের গাড়িতে ১৯ জন তরুণ-তরুণী ছিলেন। তারা রুমার বগা লেক ঘুরে জেলা সদর হয়ে রাজস্থলীর দিকে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের গাড়িতে গুলিবর্ষণ করে। গুলিতে চাকা ফেটে গাড়িটি সড়কের ধারে উল্টে পড়লে চার তরুণী আহত হন।

জনসংহতি সমিতির মূল দলের সশস্ত্র সদস্যরা আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান স্থানীয়রা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা