নির্বাচনী
সারাদেশ

হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১০

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৯ নং বুড়িরচর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দশ সমর্থক আহত হয়েছেন।

আহতের হলেন, আনারস প্রতীক প্রার্থীর আব্দুর রহমান (২৪), জহির উদ্দিন বাবর(৪০), আনোয়ার হোসেন(২৩), শাহাব উদ্দিন(৩০), জাফর ইকবাল সজিব(৩৫) ও আমির হামজা(৪০) এবং নৌকার প্রার্থীর মোঃ ইব্রাহিম(৩২), সাইফুল(৩৫), রুবেল (২৭) ও মহিউদ্দিন(৩৫)।

জানা যায়, নৌকা প্রার্থী এবং আনারস প্রার্থীর কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে।

স্থানীয়রা জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বুড়িরচর কালিরচর ৯নং ওয়ার্ডে আনারস মার্কা প্রতীক ও নৌকা মার্কার প্রতীক সমর্থকরা সংঘর্ষ লিপ্ত হয়। বর্তমানে বুড়িরচর ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনা বিরাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা