বড় ভাই রুহুল আমিন এবং ছোট ভাই সোয়েব আহমদ। ছবি সংগৃহীত
সারাদেশ

ভাইকে বাঁচাতে কিডনিদান

সুনামগঞ্জ প্রতিনিধি: বড় ভাইকে বাঁচাতে কিডনিদান করেছেন ছোট ভাই। সোশ্যাল মিডিয়ায় দুই ভাইয়ের এমন ভালোবাসার নিদর্শন ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সুনামগঞ্জের জগন্নাথপুরের এই দুই ভাইয়ের অস্ত্রোপচার হয়েছে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। তারা সেখানে চিকিৎসাধীন।

জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের মৃত জহির আলীর বড় ছেলে যুক্তরাজ্যপ্রবাসী। মেজ ছেলে রুহুল আমিন (২৫)। বাবার মৃত্যুর পর ৫ বছর আগে সংসারের দায়িত্ব নেন রুহুল। ছোট ছেলে সোয়েব আহমদ (২১) সিলেটের মদন মোহন কলেজের স্নাতকের শিক্ষার্থী।

পরিবারিক সূত্র জানায়, রুহুল আমিন গত বছর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কিডনিজনিত সমস্যা ধরা পড়ে। সাত মাস ধরে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার কথা জানান। একইসঙ্গে দ্রুত কিডনি প্রতিস্থাপনের কথা জানান। এমন সংবাদে পরিবারটি হতাশায় পড়ে। খোঁজা চলছিল কিডনিদাতার। এমন সময় সহোদর ছোট ভাই তাকে কিডনি দেবেন বলে জানান। গত বুধবার তাদের সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে দুই ভাই সুস্থ আছেন।

সোয়েবের ভগ্নিপতি কাজী আহমদ বলেন, আমরা দ্রুত কিডনি প্রতিস্থাপন নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। সোয়েব কিডনিদান করে বড়ভাইকে বাঁচিয়েছে।

রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, এটি ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার অনন্য নিদর্শন। সমাজের নানা অসংগতির মধ্যে এমন পারিবারিক ভালোবাসা আমাদের আশা জাগায়। তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এলে সংবর্ধনা দেওয়া হবে।

সাননিউউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা