সারাদেশ

ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা 

নিজস্ব প্রতিনিধি,রংপুর: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।

শনিবার (২০ সেপ্টম্বর) দুপুরে ডিআইজি হাবিবুর রহমান জেলার পীরগঞ্জে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পনের পর ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় রংপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ, সহকারি পুলিশ সুপার (সার্কেল-ডি) কামরুজ্জামান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে, শনিবার দুপুরে জেলার পীরগঞ্জের লালদীঘির ফতেপুরের জয় সদনে পৌঁছেন ডিআইজি হাবিবুর রহমান। এ সময় প্রয়াত বিজ্ঞানীর ভাজিতা ও রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমুখ ডিআইজি’কে স্বাগত জানান।

এছাড়াও ডিআইজি হাবিবুর রহমান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট জমিদারবাড়ী ও মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার বাড়ি পরিদর্শন করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা