সারাদেশ

কক্সবাজার সৈকতে আরও একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে ২০ ঘণ্টার ব্যবধানে আরও একজনের লাশ ভেসে উঠেছে।

শনিবার (২০ সেপ্টম্বর) দুপুরে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

উদ্ধারকৃত যুবকের নাম অভ্র বলে নিশ্চিত করেছেন তারই বন্ধু আরাফাত আল সাদি। এর আগে গতকাল শুক্রবার দুপুর ও বিকেলে সৈকতের সীগাল পয়েন্টে তিন ঘণ্টার ব্যবধানে ভেসে এসেছিল আরও দুটি মরদেহ।

এর মধ্যে একজন শহরের কলাতলীর চন্দ্রিমা এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ ইমন (১৭) ও আরেকজন যশোরের কোতোয়ালি থানা এলাকার আসাদুজ্জামানের ছেলে নাফিক ঐশিক। নাফিকের বন্ধু আরাফাত আল সাদি জানান, গত ১৪ সেপ্টেম্বর নাফিক ঐশিক ও অভ্রসহ তাঁরা কয়েকজন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন।

সৈকতকর্মী বেলাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐশিক ও অভ্রর ৪ বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা