ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চালু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, রংপুর এক্সপ্রেস নামের ট্রেনটি রংপুরের দিকে যাচ্ছিলো। পথে দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেলস্টেশনের মাঝবর্তী এলাকার ৩২ নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে নিলে রেলযোগাযোগ শুরু হয়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ও লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার আব্দুল মান্নান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা