-ফাইল ছবি
সারাদেশ

ফুলশয্যার বদলে কারাগারে বর 

নিজস্ব প্রতিবেদক: ফুলশয্যার বদলে কারাগারে বর। পাত্র দুই সন্তানের জনক। স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় আবার বসতে চেয়েছিলেন বিয়ের পিঁড়িতে। প্রস্তুতিও ছিল প্রায় শেষের দিকে। পাত্রী ১৩ বছর বয়সী তার আপন চাচাতো বোন। তবে শেষ পর্যন্ত আর বিয়ে হয়নি। বাল্যবিয়ের দায়ে মোশারফ হোসেন নামের ওই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আয়নাতলী গ্রামে এ ঘটনা ঘটে। বর মোশারফকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধরাবুন্নি গ্রামের দুই সন্তানের বাবা মোশারফ হোসেনকে ছেড়ে তার স্ত্রী চলে গেছেন। পরে তিনি ১৩ বছর বয়সী চাচাতো বোনকে বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিকভাবে নেওয়া ওই সিদ্ধান্ত অনুযায়ী কিশোরী পাত্রীকে ঢাকায় তার মায়ের কাছ থেকে নালিতাবাড়ী উপজেলার আয়নাতলী গ্রামে নানার বাড়ি আনা হয়। বাল্যবিয়ের এ খবর চলে যায় উপজেলা প্রশাসনের কাছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর মোশারফ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কনের অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা