ফাইল ছবি
সারাদেশ

বিয়ের ২৭ দিন পর নববধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জের গুনারিতলা (মধ্যপাড়া) এলাকায় মুর্শেদা খাতুন (১৮) নামে এক নববধূকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নববধূ ওই গ্রামের সোহাগ মিয়ার (২৩) স্ত্রী।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, ২৭ দিন আগে গুনারিতলা (মধ্যপাড়া) গ্রামের জহুরুল ইসলাম যদুর ছেলে সোহাগ মিয়ার সঙ্গে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৯ নম্বর কুর্মিতলা ইউনিয়নের ছোনপচা গ্রামের সালেক আকন্দের মেয়ে মুর্শেদা খাতুনের বিয়ে হয়। রোববার রাত পৌনে ১০টার দিকে বাড়ির লোকজন হঠাৎ শয়ন কক্ষে মোর্শেদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের দাবি মুর্শেদা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা