যোগাযোগ
সারাদেশ

নৌ যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ মেঘনা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নলচিরা ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেয়ে আমরা ঘাটে অবস্থান করছি। সকল যাত্রীবাহী ট্রলার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জানা গেছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে নৌ যোগাযোগ বন্ধ থাকায় দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা