সারাদেশ

ভারত থেকে এলো আরও ২৯ অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিনিধি, যশোর: বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকারের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চতুর্থ চালানে আরও ২৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে। এ নিয়ে মোট ১০০টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্টাপোল বন্দর থেকে ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরের চ্যাচিজ টার্মিনালে প্রবেশ করে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স এসেছে। উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট গেটপাশ (আইজিএম) জমা দিয়েছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসেন। এ সময় দেশে স্বাস্থ্যসেবার উন্নয়ন আর চলমান করোনা পরিস্থিতি যৌথ মোকাবিলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, গত ২১ মার্চ প্রথম চালানে একটি, ৭ আগস্ট ৩০টি ও ২৬ আগস্ট ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসে। আগামী মাসে বাকি ৯টি অ্যাম্বুলেন্স ঢুকবে দেশে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা