সারাদেশ

ট্রাকচাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লায় ট্রাকচাপায় শামছুল আলম রিপন (৩১) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণে লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রিপন কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, মহাসড়কে বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন রিপন ও তার এক বন্ধু। তারা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এ ঘটনায় বারেক ও অপর একজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা