নবদম্পতির
সারাদেশ

নিখোঁজ নবদম্পতির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নবদম্পতি লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নবদম্পতি হলেন- স্বামী পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে এসে রোববার দুপুর ১টার দিকে আত্রাই নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দিলে তারা এসে নিখোঁজদের সন্ধান শুরু করে।

স্বজনরা জানান, নিখোঁজ ওই নবদম্পতির দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের পর তারা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুরে পারভেজ হোসেন তার স্ত্রী মিনি আকতারকে নিয়ে খালার বাড়ি বেড়াতে যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা