আইনি ঝামেলায় নয়নতারা
বিনোদন

আইনি ঝামেলায় নয়নতারা

সান নিউজ ডেস্ক: বিয়ের পরেই হাতে হাত রেখে তিরুপতি মন্দিরে পৌঁছেছিলেন এই নব তারকা দম্পতি। সেই মন্দির চত্বরে জুতা পরে প্রবেশ করেন তারা, আর তাতেই বাধে বিপত্তি।সদ্যই বেশ রাজকীয় আয়জনে বিয়ে সেরেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। আর এরইমধ্যে আইনি মামলায় জড়িয়ে পড়লেন এই নবদম্পতি।

আরও পড়ুন: আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিগনেশ জানিয়েছেন, ‘বিয়ের পর, আমরা বাড়ি না গিয়ে সোজা তিরুপতি মন্দিরে গিয়েছিলাম এবং এজুমালয়ানে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। এরপর মন্দির থেকে প্রচুর মানুষ বেরিয়ে এসে আমাদের ঘিরে ফেলে। তাই আমরা সেখান থেকে রওনা দিই। কিছুক্ষণ পর আবার এজুমালয়ান মন্দিরের সামনে আসি। আমরা তাড়াতাড়ি ফটোশুট শেষ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ ভক্তরা আমাদের দেখলে আবার ঘিরে ফেলবে।’

একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এসবের মধ্যে আমরা পায়ের জুতোর দিকে নজর দিতে পারিনি। আমরা জুতা পরে হেঁটে ফেলেছি, আর ওই জায়গায় জুতা পরা নিষিদ্ধ ছিল। মন্দিরের নিয়ম লঙ্ঘনের জন্য ক্ষমাপ্রার্থী আমরা।’

এদিকে তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের চিফ ভিজিলেন্স সিকিউরিটি অফিসার নরসিংহ কিশোরের অভিযোগ, নয়নতারা জুতা পরেই মন্দির চত্বরে ঘুরে বেড়িয়েছেন। মাদা স্ট্রিটে জুতা পরে হাঁটার অভিযোগ ওঠায় প্রবল বিতর্ক শুরু হয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, ‘উনি (নয়নতারা) জুতা পরেই মাদা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছিলেন। আমাদের নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখা মাত্র পদক্ষেপ করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে তারা (অভিনেত্রী এবং তার স্বামী) এখানে ছবি তুলছেন।’ উল্লেখ্য, তিরুপতি মন্দির চত্বরে ছবি তোলা নিষিদ্ধ।

ইতোমধ্যেই বোর্ডের তরফে বিষয়টি নিয়ে নয়নতারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নরসিংহ কিশোরের কথায়, ‘আমরা নয়নতারার কাছে নোটিশ পাঠিয়েছি। তার সঙ্গে কথাও বলেছি। ভগবান বালাজির কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেবেন অভিনেত্রী। প্রেসের কাছেও পৌঁছে দেবেন ওই ভিডিওটি। তবু আমাদের তরফ থেকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা