জায়েদ খানের কারণে অনেক মেয়ের সংসার ভেঙেছে
বিনোদন

জায়েদ খানের কারণে অনেক মেয়ের সংসার ভেঙেছে

সান নিউজ ডেস্ক: এবার জায়েদের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওমর সানী। তার দাবি, জায়েদ খান শুধু মৌসুমীকে নয়, আরও অনেক মেয়েকেই বিরক্ত করেন। জায়েদের কারণে নাকি অনেক মেয়ের সংসারও ভেঙেছে।চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের মধ্যকার চড়-পিস্তল ঘটনা নিয়ে ঢালিউডে বিরাজ করছে উত্তেজনা।

আরও পড়ুন: ভালো নির্বাচন করতে পারবো

সানী জানালেন, গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে তিনি চড় মেরেছেন। বিপরীতে জায়েদ পিস্তল বের করে তাকে গুলির হুমকি দেন।

যদিও ঘটনাটি অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন, এমন কিছুই সেদিন ঘটেনি। শত্রুতা করেই এসব রটানো হচ্ছে।

ওমর সানী গণমাধ্যমকে বলেন, ‘সে (জায়েদ খান) অনেকদিন ধরে আমার বউকে ডিস্টার্ব করছে। আমাদের বিভিন্ন কাজেও বাগড়া দিয়ে আসছে। আমাদের অনেক কাজ সে বন্ধ করে দিয়েছে। এরপরও আমি চুপ ছিলাম, মাটির দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি।’

জায়েদ খানের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে বলেও জানিয়েছেন ওমর সানী। তার ভাষ্য, ‘ওর নামে বহু অভিযোগ আছে। সে অনেক সংসার ধ্বংস করেছে। তার পিস্তল বের করে চলাচল করা, কত মেয়েদের পেছনে লেগেছে। এমন বহু অভিযোগ আছে। এটা কি নতুন কিছু তার জন্য? জায়েদ খানের এই ধরনের অভিযোগের গাছের বয়স তো প্রায় ৪ হাজার বছর!’

তবে এ বিষয়ে এখনই আইনি ব্যবস্থা নেবেন না ওমর সানী। আপাতত সিনেমা অঙ্গনের জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে আলোচনা করবেন, তাদের কাছে বিচার চাইবেন। এরপর অন্য কিছু ভাববেন।

উল্লেখ্য, মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের কারণেই জায়েদ খানের ওপর ক্ষিপ্ত ছিলেন ওমর সানী। তাকে চুপি চুপি অনেকদিন ধরে খুঁজছিলেন। অবশেষে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে পেয়েই চড় মারেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা