বিনোদন

বুবলীর টক শো’তে মারামারি (ভিডিও)

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা বুবলীর টক শো’তে অংশ নিয়ে ক্যামেরার সামনে মারামারিতে জড়ালেন নবীন চিত্রনায়ক আদর আজাদ। যেখানে আদরের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসির। সম্প্রতি তাদের নতুন ছবি ‌‌‘তালাশ’র জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে ঘটনাটা ঘটে। যেখানে উপস্থাপককে বেধড়ক চড় ও লাথি দিতে দেখা যায়।

আরও পড়ুন: ওমর সানীর চড়, জায়েদের গুলি করার হুমকি

ভিডিওতে দেখা যায়, উপস্থাপক আদরের গেটআপ ও আচরণের সমালোচনা করছেন। তিনি বলেন, ‘পাঁচ মিনিট আগেও আদর বের হয়ে গেছে। নিচে নেমেছে। সে তো দায়িত্বশীল না। ক্যারেক্টারের ভেতরেও নাই। দেখেন তার চেহারা।’

এমন সময় পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত।’ ঠিক তখনই আদর উঠে এসে উপস্থাপককে কয়েকবার চড় মারেন। এমনকি তাকে ক্যামেরার সামনে টেনে এনে লাথি মারেন। আর এতেই আরও সন্দেহ বাড়ে দর্শকদের। সমালোচনা শুরু হয়, ছবি প্রচারণার জন্য এমন ‘রুচিহীন’ কাজ করেছেন তারা।

আরও পড়ুন: বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেফতার

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমরা কোনও টক শোতেই অংশ নিইনি। ভিডিওতে লেখা টক শো। সেটাই তো আমি বুঝতে পারছি না।’

কিন্তু ঘটনা তো ঘটেছে। এটা কিসের- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে প্রেস শো করে আমরা বলবো। তখন ক্লিয়ার হবে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা