সারাদেশ

সন্ধ্যা নদীর ১৬ পয়েন্টে ভাঙন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীর অন্তত ১৬ পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

মূলত উজানের পানির চাপে ভাঙন দেখা দেয়। এতে নদী তীরের বাসিন্দাদের বাড়িঘর, বিদ্যালয়, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমিসহ বিস্তীর্ণ অঞ্চল বিলীনের পথে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইশারী ইউনিয়নের শিয়লকাঠী ফেরিঘাট, বাংলাবাজার, উত্তর নাজিরপুর; ইলুহার ইউনিয়নের পূর্ব ইলুহার, মলুহার; সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়ি, দাসের হাট, নলশ্রী; সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি, খোদাবক্স; চাখার ইউনিয়নের চাউলাকাঠী, লস্করপুর খেয়াঘাট, হক সাহেবের হাট ও সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী, কাজলাহার ও জম্বুদ্বীপে সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, উজান থেকে নেমে আসা পানির কারণে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে ১৬ পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা