সারাদেশ

খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মূলত আজ বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় এ পদক্ষেপ নেয় প্রশাসন।

জানা গেছে, খালেদা জিয়ার বাড়ি সংলগ্ন ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে বিকেলে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। অন্যদিকে দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমাবেশের কথা জানান। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি একসাথে থাকায় এবং একই জায়গায় ঘোষণা দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা