সারাদেশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সভা

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজকে মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে সভা করেছে সাংবাদিকরা।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য শোভন আহমেদ সাদ্দাম, আবু জাফর সিদ্দিকী, শহিদুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, সোহেল আহমেদ, রবিউল করিম খোকন, মুফতি জাকারিয়া মাসউদ প্রমুখ।

এ সময় তারা অবিলম্বে সাংবাদিক আনোয়ারের উপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেন।

উল্লেখ্য, গত সোমবার (৩০ আগস্ট) দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আনোয়ার হোসেন আলীরাজের পথরোধ করে মারপিট করে ও হত্যার হুমকি দেয় স্থানীয় ভূমিদস্যু আবজাল সরকার ও আফছার আলী। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় দুইজনকে আসামি করে সিংড়া থানায় অভিযোগ দিয়েছেন আনোয়ার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা