সারাদেশ

৩০ হাজার টাকার গাঁজা গাছ জব্দ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন বড় মল্লিকপুর গ্রাম থেকে গাঁজা গাছসহ মো. আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রাজ্জাক নগরীর কাটাখালী থানাধীন বড় মল্লিকপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল জানান, দীর্ঘদিন ধরে প্রাচীর দিয়ে ঘেরা বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন আব্দুর রাজ্জাক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছটি জব্দ করা হয়। গাঁজা গাছটির আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এ ঘটনায় মাদক আইনে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা