সারাদেশ

পদ হারালেন আমতলী উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, বরগুনা:পদ হারালেন বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান। নির্বাচনী হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করায় নির্বাচনে বিজয়ের পদ হারালেন তিনি।

ফোরকানের ঋণখেলাপির তথ্য সংযোজন করে মামলা হলে আপিল শুনানি শেষে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফল বাতিল করে পুনরায় নির্বাচনের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। এ আদেশের ফলে আপিলেও ফোরকানের পদ হারানোর আদেশ বহাল থাকল।

এর আগে, ২০১৯ সালের ৩১ মার্চ আমতলী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে মনোনয়নপত্রে গোলাম সরোয়ার ফোরকান তার ঋণখেলাপির তথ্য গোপন করে দাখিল করেন। এর পর নির্বাচনে বিজয়ী হন তিনি।

একই বছরের ২১ এপ্রিল ফোরকানের ঋণখেলাপির তথ্য সংযোজন করে বরগুনার যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও উপজেলা নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুদ্দীন আহমেদ ছজু।

পরে ১৭ ফেব্রুয়ারি আদালত তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্যগ্রহণ শেষে ফোরকানকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে শামসুদ্দীন আহমেদকে ১৫ কার্যদিবসের মধ্যে আমতলীর উপজেলা চেয়ারম্যান ঘোষণা করার আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করেন গোলাম সরোয়ার ফোরকান। পরে আদালত আজ এ রায় প্রদান করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে পটুয়াখালীর রূপালী ব্যাংকের শাখা থেকে নিজ নামে ১ বছর মেয়াদে ১৮ লাখ টাকা ঋণ তোলেন ফোরকান। যা সুদে-আসলে ২৪ লাখ টাকায় দাঁড়ায়। এছাড়াও নিজের মালিকানাধীন বনানী ট্রেডার্স’র নামেও ১ বছর মেয়াদে ঋণ তোলেন গোলাম সরোয়ার ফোরকান। যা সুদে-আসলে দাঁড়িয়েছে ২৭ লাখে। যথাসময়ে এই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সাল থেকেই বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা গোলাম সরোয়ার ফোরকানের নাম ওঠে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা