সারাদেশ

প্রবাসীর অর্থায়নে সেতু নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় প্রবাসীর অর্থায়নে দশঘর ইউনিয়নে একটি সেতু নির্মাণ করা হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী নজরুল ইসলাম রুহেলের অর্থায়নে একটি ৪০০ ফুট রাস্তায় সেতুটি নির্মাণ করা হয়েছে। ওই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৫ লাখ টাকা। গতকাল (মঙ্গলবার ৩১ আগস্ট) বিকেলে দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের নাইয়ার খালে নবনির্মিত এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বলেন, প্রবাসীরা দেশের সকল উন্নয়ন ও দুর্যোগে আমাদের পাশে দাঁড়ান। তাদের কষ্টার্জিত টাকা আমাদের জন্য ব্যয় করেন। প্রবাসীরা এভাবে উন্নয়ন অবকাঠামো নির্মাণে এগিয়ে আসলে দেশ দ্রুত এগিয়ে যাবে। এ সময় প্রবাসীর এ মহানুবতার ভূয়সী প্রশংসা করে তিনি।

স্থানীয় ইউপি সদস্য পাবেল সামাদের সভাপতিত্বে ও যুক্তরাজ্যপ্রবাসী বেদারউদ্দিন চৌধুরী ঝন্টুর পরিচালনায় উদ্বোধন পূর্ববর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর, শাহ ফারুক, মুহিত চৌধুরী, জাহিদুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুর রহিম, স্থানীয় মুরব্বী ইমান আলী, সংগঠক আমিনুল ইসলাম নুনু, যুবলীগ নেতা হাবিবুর রহমান মিনু, আছকির আলী, তাহির আলী প্রমুখ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা