সারাদেশ

সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

নিজস্ব প্রতিনিধি, সাভার: ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুরের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোটরসাইকেল চালক নাসির উদ্দীন (৪৫) ও ওয়াজি উল্লাহ (২৬)।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালের দিকে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি গাড়ি ঢাকাগামী ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়ি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা