সারাদেশ

১০০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বজ্রবাক্স বাজার থেকে ১০ স্বর্ণের বারসহ (১০০ ভরি) মনিরুল ইসলাম (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ আগস্ট) গভীর রাতে তাকে আটক করা হয়।

আটক মনিরুল কলারোয়া উপজেলার ঘরচালা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, মঙ্গলবার গভীর রাতে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতে পাচারকালে ৭৩ লাখ টাকা মূল্যের ১০ স্বর্ণের বারসহ মো. মনিরুল ইসলামকে আটক করা হয়। আটক স্বর্ণের ওজন ১০০ ভরি।

আটককৃত মনিরুল ইসলামকে কলারোয়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা