সারাদেশ

রাজশাহীতে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে ৪ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। তারা সবাই মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন রয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলের করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা