সারাদেশ

ময়মনসিংহে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ১ জন করোনায় এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে নুরুল ইসলাম (৬৫) নামে ১ ব্যক্তি মারা গেছেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।

এছাড়া একই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত চারজনের মধ্যে ৩ জন ময়মনসিংহের বাসিন্দা। তারা হলেন, ময়মনসিংহের ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০), গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)। অন্যজন জামালপুরের বাসিন্দা।

তিনি আরও জানান, মমেক করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৬ জন। এর মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে একদিনে ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৪২ শতাংশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা