সারাদেশ

বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভাতিজিকে বিক্রি 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় নারী পাচারের মামলায় মো. ইদ্রিস মিয়া (৫৭) ও তার ছেলে আবদুল্লাহ শাফীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

গ্রেফতার মো. ইদ্রিস মিয়া উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবের বাপের বাড়ির বাসিন্দা।

জানা গেছে, ২০০৮ সালে ১৫ জুলাই পরীকোট গ্রামের আবদুল মালেক জমিদারের মেয়ে নাছিমা আক্তার জোসনাকে ২ লাখ টাকায় বিক্রি করে দেন তার বড় চাচি আফরোজা বেগম ওরফে মুন্নি ও চাচা মো. ইদ্রিস মিয়া ও তার ছেলে আদুল্লাহ শাফী। ওই সময় জোসনার বয়স ছিল ১১ বছর। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জোসনাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তারা। পরে ফেনী পৌরসভার রামপুর ১৮ নম্বর ওয়ার্ডের তাকিয়া রোডের জয়নাল আবদীনের কাছে ২ লাখ টাকায় বিক্রি করে দেন। এ ঘটনায় মানবপাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়। তারা পলাতক ছিলেন এতোদিন।

১৫ বছর পর গত ৭ নভেম্বর সেনবাগে গ্রামের বাড়িতে ফিরে আসেন শারীরিক ও যৌন নির্যাতনের শিকার জোসনা। বর্তমানে জোসনার বয়স ২৬ বছর।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইদ্রিস মিয়া ও তার ছেলে আবদুল্লাহ শাফীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা