সারাদেশ

দেড় মাসে দুইবার প্রসব, ৫ বাচ্চার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: সুমাইয়া আক্তার ৫ মাসের গর্ভবতী ছিলেন। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে প্রসবব্যথা ওঠায় তার সিজার করা হয়। এসময় চার সন্তানের জন্ম দেন এই নারী। দেড় মাস আগেও তিনি একটি মৃত বাচ্চা প্রসব করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের সামনে গৃহবধূর স্বামী রানা কাঁন্নাজড়িত কণ্ঠে এসব কথা জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, সুমাইয়ার প্রসবব্যথা উঠলে তার পরিবার তাকে বৃহস্পতিবার (১২ আগস্ট) হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করায়। শুক্রবার দুপুরে সিজার করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে বাচ্চা জন্ম দেন। কিন্তু জন্মের ২০ মিনিটের মধ্যে সব বাচ্চা মারা যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, সুমাইয়া গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তার প্রসবব্যথা বেশি হলে সিজার করা হয়। তিনি একসঙ্গে ৪ শিশুসন্তান জন্ম হয়। কিন্তু ২০ মিনিটের মাথায় ৪ শিশুই মারা যায়। বাচ্চাগুলো অপরিপুষ্ট থাকায় মারা যায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা