সারাদেশ

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের ঝিকরগাছার বেনিয়ালীতে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের দিকে মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে গদখালী যাচ্ছিলেন ৩ যুবক। পথিমধ্যে বেনিয়ালীতে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মো. জীবন (১৮) ঘটনাস্থলেই মারা যান। তিনি যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এ সময় মোটরসাইকেলের অন্য দুই আরোহী মো. নয়ন (২০) ও তৌহিদ হোসেনকে (১৯) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

নয়ন মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তৌহিদ একই এলাকার হাসান মিয়ার ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা