সারাদেশ

চাঁদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুর-লক্ষ্মীপুর-নোয়াখালী রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের বাস উল্টে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেছে। এতে সাইকেল আরোহীসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও যাত্রীদের সূত্রে জানা যায়, আনন্দ পরিবহনের বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে চৌমহনীর উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে আসে। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে কাভার্ড ভ্যান অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।

এ সময় সামনে থাকা এক সাইকেল আরোহীকে চাপা দিয়ে যাত্রীসহ খালে পড়ে যায় বাস। যাত্রীরা কম আহত হলেও গুরুতর আহত হয়েছেন সাইকেল আরোহী। তাকে বাসের নিচ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর আনন্দ পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় সড়কের পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ হোসেন বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে আনন্দ পরিবহন বাসটি মোট কতজন যাত্রী ছিল বলা যাচ্ছে না। দুর্ঘটনায় গুরুতর আহতদের উপজেলা ও চাঁদপুর সরকারি হাসাপাতালে পাঠনো হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা