সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত যুবক

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসের ধাক্কায় আলমগীর হোসেন নামে ১ সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে চন্দনাইশের গাছবাড়ীয়া কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়ীয়ার আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস

আহতরা হলো- খুলনা জেলার রূপসা থানার নাসিমা বেগম (৪৫), নাজমুল হুদা (২২), তাসলিমা (২৫), শাহরিন (২), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার সুমাইয়া (১৬), রেজাউল করিম (৬৫), গোপালগঞ্জের তরিকুল ইসলাম (৪৬), খুলনার সোহানা (২৮), আতকিয়া (৮), যশোরের তরিকুল ইসলাম (২৮)। অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, ঘাতক বাসটি চন্দনাইশ উপজেলার কলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী গুরুতর ভাবে আহত হন। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন গুরুতর ভাবে আহত হয়েছে। এর পরে আহত সাইকেল আরোহী আলমগীরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশুর মৃত্যু

তিনি আরও জানান, ঘাতক বাসটি থানায় আনা হয়েছে। এ সময় চালক ও তার সহকারী পলাতক রয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা