সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় সাবরেজিষ্ট্রি অফিসে নির্বাচন চেয়ে আবেদন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সাব-রেজিষ্ট্রী অফিসে দলিল লেখক সমিতির প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (শনিবার) ১০৮ জনের স্বাক্ষরিত ওই আবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়।

আরও পড়ুন : খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

আবেদন সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সমিতির প্রক্রিয়া না মেনে জোরপূর্বক কোনো কমিটি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনির্বাচিত কমিটি গঠন করা হয়। যার কারণে সমিতির কার্যকলাপে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি হয়। বর্তমান সময়ে আবারও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। আবারও অনির্বাচিত কমিটি গঠন করা হলে সমিতির কার্যকলাপে আবারও বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি হবে বলে আশংকা করছেন সমিতির কিছু সদস্য। এই সমস্যা সমাধানের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, একটি আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা