সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

জেলা প্রতিনিধি : চট্টগ্রামে একটি টায়ার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ হচ্ছে না। আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে।

আরও পড়ুন : ভালুকায় সাবরেজিষ্ট্রি অফিসে নির্বাচন চেয়ে আবেদন

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ৯টা ২৫ মিনিটে খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা