সারাদেশ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে মো. বক্কার মোল্যা ওরফে রুবেল (২৮) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে আটক করা হয় তাকে। সে শেখর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ভুলবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম বাদি হয়ে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ইয়াবা উদ্ধারের কথা স্বীকার করে থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে তাকে ৩৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ছাড়া দোকানের ভিতর থেকে ইয়াবার খালি প্যাকেট এবং ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।বোয়ালমারী থানার অফিসার -ইন -চার্জ নুরুল আলম বলেন, রুবেলের নামে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা