সারাদেশ

খুলনায় একসঙ্গে দুই ডোজ টিকা

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে এক সঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে তার বাম হাতে দুই ডোজ করোনা টিকা দেন নার্স। এনিয়ে এক সপ্তাহে খুলনায় দুই জনের শরীরে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটল।

রোকনুজ্জামান খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে। বর্তমানে নগরীর দক্ষিণ টুটপাড়ায় বসবাস করছেন। রোকনুজ্জামান বলেন, টিকা কেন্দ্রে গিয়ে চেয়ারে বসলে এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাই প্রেশার আছে কি না? আমি বলি না।

তিনি আমাকে টিকা দিয়ে কাগজটা দেন। আমি বসেছিলাম। এক মিনিটও হয়নি। এর মধ্যে অন্য আরেকজন নার্স এসে আমাকে আবার টিকা দিয়ে দেন। এ সময় আমার পাশে থাকা একজন বলেন, ওনাকে কেন টিকা দিলেন? ওনাকে তো টিকা দেওয়া হয়ে গেছে। আমি তখন বলি—আমাকে টিকা দিয়েছে, আবার দিলেন কেন? আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন? তখন সেই নার্স কোনো উত্তর দিতে পারেননি।

তিনি অভিযোগ করেন, দুই ডোজ টিকা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করায় নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। বর্তমানে আমার শরীর বেশ দুর্বল লাগছে। এর আগে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকেও খুলনায় জহুরা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে দুই বার করোনা টিকা দেওয়া অভিযোগ উঠে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি স্বীকার করে বলেন, হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। তবে যাকে দুই বার টিকা দেওয়া হয়েছে, তিনি ভালো আছেন। তার শারীরিক অসুস্থতা দেখা দেয়নি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা