সারাদেশ

টাঙ্গাইলে করোনা-উপসর্গে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
বুধবার ( ১০ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে। এ ছাড়া একই সময়ে নতুন করে ৫৩৭টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় শনাক্তের হার শতকরা ১৮ দশমিক ৪৩ শতাংশে।

জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহবুদ্দিন খান বলেন, করোনায় মৃত্যুর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শনাক্তের হার কমেছে। গেল ২৪ ঘণ্টায় একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে তিনজন মারা যান।

এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২৭৪ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯২৯ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা