সারাদেশ

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘসারি

রাজবাড়ী প্রতিনিধি: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

বুধবার (১১ আগস্ট) সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৭ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় রয়েছে কয়েক শত যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী পরিবহনের চাপ আরও বাড়বে বলে মনে করছেন ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, নদীতে তীব্র স্রোতের কারণে ফেরির ধীরগতিতে চলা ও লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা