সারাদেশ

না.গঞ্জে রেকর্ড করোনা আক্রান্ত শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১১ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৩৪৭ জন। একই সময়ে করোনা পজিটিভ হয়ে নতুন কারো মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৫৮টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ২১৮ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৮৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৮০ জন, আড়াইহাজার উপজেলায় ১৯, বন্দর উপজেলায় ৬৩, রূপগঞ্জ উপজেলায় ৭৪, সদর উপজেলায় ৭৮ ও সোনারগাঁ উপজেলায় ৩৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৮৯ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা