সারাদেশ

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উদ্ধারকৃত ২৫ বছরের এক নারীর লাশের পরিচয় খুঁজছে আনোয়ারা থানা পুলিশ।

জানা যায়, ২০২০ সালের ৩০ ডিসেম্বর লাশটি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাহাতা রাস্তার মাথা এলাকার কালর্ভাটের নিচে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার শেষে ময়না তদন্তে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম চট্টগ্রামের মাধ্যমে লাশটি দাফন করা হয়। আনুমানিক ২৫ বছর বয়সের লাশটির পরনে ছিলো গোলাপী রঙের ওড়না, নীল রঙের শালোয়ার ও সাদাপ্যান্ট। হাতে একটি ঘড়ি ও দুই হাতে বালা পরানো ছিলো।

আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক আরাফাত বিন ইউসুফ জানান, লাশটির এখনো পর্যন্ত কোন ওয়ারিশের খোঁজ না পাওয়ায় দীর্ঘদিন ধরে আদালতে মামলাটি পড়ে আছে। তাই লাশটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা