সারাদেশ

বগুড়ায় আক্রান্ত-উপসর্গে ১৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে ১৩ এবং দুইজন উপসর্গে মারা যান।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, বগুড়া জেলার সরকারি দুই হাসপাতাল ও বাড়িতে মারা যাওয়া ওই ১৫ জনের মধ্যে ১১ জন বগুড়ার এবং বাকিরা অন্য জেলার।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫১৩ নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। এর মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরের আট, সারিয়াকান্দির পাঁচ, কাহালুর পাঁচ, শেরপুরের চার, শিবগঞ্জে তিন, আদমদীঘির তিন, ধুনটের তিন, দুপচাঁচিয়া ও গাবতলীর একজন করে রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা