সারাদেশ

শিমুলিয়ায় যানজট 

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের শিমুলিয়ায় গাড়ি ও যাত্রীর চাপ বেড়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন। এদিকে ঘাটে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। ঘাটে এ মুহূর্তে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে। এ ছাড়া পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবামূলক পরিবহন মিলে প্রায় পাঁচ শতাধিক যানবাহন ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে শিমুলিয়ায় ঘাটে যানজটের এ চিত্র দেখা গেছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ জানায়, শুক্রবার সকাল থেকে ঘাটে যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে। এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, ছুটির দিন হওয়ায় শিমুলিয়ায় যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীর চাপের চেয়ে সকাল থেকে গাড়ির চাপ বেশি।

এ মুহূর্তে ঘাট পারাপারের অপেক্ষায় ২৫০টি পণ্যবাহী এবং ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও অ্যাস্বুলেন্স পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

হাসিনার ভাষার সঙ্গে বিরোধীদের বক্তব্যের মিল: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা