সারাদেশ

চট্টগ্রামে ৯৪ ভাগই ভারতীয় ধরনে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গেল কয়েক সপ্তাহ ধরেই চট্টগ্রামে করোনা সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা ওঠা-নামা করছে ১২শ’ থেকে ১৫শ'র মধ্যে। গবেষকরা মনে করছেন, ভারত থেকে চিকিৎসা নিয়ে ফেরা রোগী এবং তাদের স্বজনদের মাধ্যমেই চট্টগ্রামে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে গত এক মাসে করোনা রোগীদের ৯৪ শতাংশই ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন। আর ৩ শতাংশ ব্রিটেনের আলফা এবং ৩ শতাংশ চীনা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ৩০টি জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভাসুর একদল গবেষক।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং ভেটেরিনারি অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় যৌথভাবে চলতি মাসেই করোনার ৩০টি পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করে। এর মধ্যে ২৮টি ডেল্টা ভ্যারিয়েন্ট, ১টি যুক্তরাজ্যের আলফা এবং অন্যটি চাইনিজ ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত হয়।

সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ জানান, চট্টগ্রামের মানুষজন চেন্নাইতে চিকিৎসার জন্য যায় এবং এটেনডেন্ট যায়। তারা ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়ে চট্টগ্রামে এসেছে। এই ভ্যারিয়েন্টটা অন্যান্য যে কোনো ভ্যারিয়েন্ট থেকে বেশি সংক্রমিত করে।

সবশেষ এই গবেষণায় উঠে এসেছে, ভারত থেকে বিভিন্ন রোগের চিকিৎসা নিয়ে ফেরা ব্যক্তিদের মাধ্যমে। শহর এবং গ্রামে ভারতীয় ধরন ছড়িয়েছে সমানতালে। আর উপজেলা পর্যায়ে আশঙ্কাজনক হারে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত পাওয়া গেছে হাটহাজারীতে। কোরবানির ঈদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সংক্রমণের হার বেড়েছে।

তবে গ্রামাঞ্চলে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়াকে বিপর্যয় বলে মনে করছেন গবেষকরা। বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা ও সরঞ্জামের অপ্রতুলতায় মৃত্যুহার বাড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।

সিভাসুর ল্যাব প্রধান প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস জানান, একবারে যদি মানুষ হাজার হাজার আক্রান্ত হয়, তাহলে একসঙ্গে এত মানুষকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া তো সম্ভব না। আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে আমরা এর তীব্রতা কমাতে পারি। সে জন্য মাস্ক এবং টিকা গ্রহণ করতে হবে।

পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা ৩০টি নমুনার মধ্যে ১৫টি শহরের এবং ১৫টি গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ১৮ জন নারী। এর আগে সিভাসু করোনার ২২টি জীবন রহস্য উন্মোচন করেছিল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা