সারাদেশ

পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য আটক 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. তৈয়ব আহম্মেদ দিপু (২৫) নামে পাসপোর্ট দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দুটি পাসপোর্ট, যমুনা ব্যাংকের একটি চেক বই, একটি ভুয়া সিল এবং ৪০টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে পবনকুল বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি জামালপুর সদর থানার বানালের পাড় এলাকায় সাইফুল ইসলামের ছেলে।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দিপু দীর্ঘদিন ধরেই পাসপোর্ট তৈরির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতো। সে পাসপোর্ট দালাল চক্রের একজন সক্রিয় সদস্য।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা