সারাদেশ

গাইবান্ধায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় চর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। যুবকের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদরের কামারজানি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত একটি চরের ধইঞ্চার ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

কামারজানি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'স্থানীয়দের কাছে খবর পাই যে, আমার ইউনিয়ন পরিষদের অদুরে ২ নং ওয়ার্ডের একটি চরে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা