সারাদেশ

মেঘনায় ধরা পড়লো পাখি মাছ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের সামুদ্রিক পাখি মাছ। মেঘনাতে এ ধরনের মাছ আগে কখনো ধরা পড়েনি।

শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাতে উপজেলার পাটারিরহাটের জারিরদোনা মাছঘাট এলাকায় বিক্রি করা হয়েছে। মাছটি প্রায় সাত ফুট লম্বা।

আড়াই হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে স্থানীয়রা মাছটি কিনে ভাগ করে নেন। এদিকে মাছটির পিঠের পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলছেন জেলেরা। জারিরদোনা ঘাটে মাছটি উঠালে উৎসুক মানুষ ভিড় জমায়।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের মাছ ব্যবসায়ী মো. গোফরান ২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেছে। তিনি ঢাকায় নিয়ে মাছটি চড়া দামে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রায়পুর কারিমিয়া মোহাম্মদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা আ হ ম নোমান সিরাজি ওই মাছ তার কাছে বিক্রি করার জন্য ব্যবসায়ীকে অনুরোধ করে।

পরে তিনি একই দামে মাছটি কিনে নেন। তিনিসহ ১০ জন মিলে মাছটি ভাগ করে নেন।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, মাছটি সামুদ্রিক মাছ। পাখনা থাকায় মাছটিকে পাখি মাছ বলা হয়। বিরল এ মাছ আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। এজন্য ব্যবসায়ীকে অনুরোধ করে স্থানীয়রা মাছটি কিনে ভাগ করে নিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মাছটি দেখতে বিরল প্রজাতির মনে হয়। এ অঞ্চলের জন্য মাছটি পুরোই অপরিচিত। মেঘনায় পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র থেকে মাছটি চলে এসেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা